খুলনার তেরখাদায় নৌকার সমর্থককে হত্যা
খুলনার তেরখাদায় নির্বাচনী সহিংসতায় মধুপুর ইউনিয়নে বাবুল শিকদার (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মহসিনের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে খুলনার তেরখাদা উপজেলাধীন মধুপুর ইউনিয়নের কুলাপাটগাতি গ্রামের বাবুল শিকদারকে প্রতিপক্ষের লোকজন শনিবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে হাতুড়িপেটাসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত বাবুল শিকদারকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ নভেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে বাবুল শিকদার মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মমৃতদেহ খুমেক হাসপাতালে রয়েছে। ঘটনার পর তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, ঘটনার পর থেকে হামলার সঙ্গে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা জেলার তেরখাদা ও রূপসা উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ইউনিয়নগুলো হলো- তেরখাদা উপজেলার মধুপুর, আজগড়া, সাচিয়াদাহ, ছাগলাদাহ, তেরখাদা সদর ও বারাসাত ইউনিয়ন এবং রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা