ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে চা শ্রমিক কন্যার আত্মহত্যা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ৩:৩৭
কমলগঞ্জের আলীনগর চা বাগানে গলায় ওড়না পেঁচিয়ে অষ্টমী বৈদ্য (২১) নামে এক চা শ্রমিক কন্যা আত্মহত্যা করেছে। রোববার (২৮ নভেম্বর) দুপুরে নিজ বসতঘর থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায় কমলগঞ্জ থানা পুলিশ। নিহত অষ্টমী বৈদ্য আলীনগর চা বাগানের ইটখলা লাইনের চা শ্রমিক জগলাল বৈদ্যর মেয়ে।
 
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে নিজ বসতঘরে ঘুমাতে যায় অষ্টমী। রোববার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তার রুমে গিয়ে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ রুমের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে অষ্টমী আত্মহত্যা করে। তবে স্থানীয়রা আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক মনে করছেন। এ ঘটনার পর থেকে এলাকায় অষ্টমীর প্রেমঘটিত ঘটনার নানা গুঞ্জন ছড়াচ্ছে।
 
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান