জিসিসির ভারপ্রাপ্ত মেয়রের আনুষ্ঠানিক দায়িত্ব নিল কিরন
গাজীপুর সিটি করর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নিলেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরন। এরপরেই সদ্য বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীরের ছবি সম্মেলন কক্ষ থেকে নামিয়ে ফেলেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। রোববার দুপুরে (২৮ নভেম্বর) সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
পরে আগত দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময়ে কিরন বলেন, ঘুণে ধরা সিটি করপোরাশনে সকলের সহযোগিতায় ঢেলে সাজানো হবে। পাশাপাশি সকল অনিয়ম দুর্নীতি মুক্ত রাখার প্রতিশ্রুতিও দেন। এছাড়াও তিনি বলেন, যে সকল মানুষের জমি অধিগ্রহণ করা হয়নি তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।
সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.আতাউল্লাহ্ মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা সরকার, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এর আগে সদ্য বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের ছবি সম্মেলন কক্ষে নামিয়ে ফেলে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied