টঙ্গীর হাজীর মাজার বস্তির ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক বাংলাদেশ সোসাইটি
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ডে হাজীর মাজার বস্তিতে গতকাল শনিবারের (২৭ নভেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছেন সেবাধর্মী সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটি। অগ্নিকাণ্ডের পর শনিবার রাতে বস্তির ৮ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাহায্য হিসেবে বিস্কুট বিতরণ করা হয়।
জানা যায়, গতকাল শনিবার ভোররাতে উল্লিখিত বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুনে বস্তির প্রায় ৫ শতাধিক বসতিঘর পুড়ে ভস্ম হয়। আগুনে বস্তির লোকজন তাদের সর্বস্ব হারায়। এ খবর পেয়ে মানবিক সেবামূলক সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান ও হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক জরুরি সাহায্য নিয়ে বস্তিবাসীর পাশে দাঁড়ান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ১ হাজার কার্টন বিস্কুট বিতরণ করেন।
সাহায্য প্রদান অনুষ্ঠানে তার সাথে আরো উপস্থিত ছিলেন- স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, মানবিক বাংলাদেশ সোসাইটির সিইও জাহিদ হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ হৃদয়, হক গ্রুপের জেনারেল ম্যানেজার আবুল খায়ের, রাজু আহমেদ ও সহকারী ব্যবস্থাপক প্রশাসন মো. হয়রত আলী ঈশানসহ কোম্পানির অন্য কর্মচারী এবং মানবিক বাংলাদেশের নেতাকর্মীরা।
এমএসএম / জামান
ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়
আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক
রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী
মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক
চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত
নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার
অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী
বারহাট্টার প্রকৃতিতে নজর কাড়ছে 'বাংলার চেরি' জারুল
Link Copied