ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ইউপি নির্বাচন

পটিয়ায় রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অর্থ নেয়ার অভিযোগ


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৮-১১-২০২১ বিকাল ৫:১৫

চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সমাজসেবা কার্যালয়ে তিন ইউনিয়নের মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীর ভিড় দেখা যায়। এ সময় একাধিক মেম্বার প্রার্থী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ করেন। 

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর পটিয়া উপজেলার ২৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার মনোনয়পত্র যাচাই-বাচাইয়ের শেষদিন। ২৭টি ইউনিয়নে নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে ৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ আশিয়া, খরনা ও শোভনদন্ডী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। 

খরনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী অনুপ দত্ত জানিয়েছেন, আমাকে রির্টানিং কর্মকর্তার অফিস থেকে কল করে ডেকে আনা হয়। আমি আসার পর সমাজসেবা কর্মকর্তা অফিসের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন। আমি ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ওই কর্মকর্তা আমাকে বলেন, আমার মনোনয়ন ফরমে কিছু ভুল রয়েছে। তা যদি সংশোধন করতে হয় তাহলে ১৫ হাজার টাকা দিতে হবে।

শোভনদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নুরু উদ্দিন জানান, আমারও মনোনয়ন ফরমে ভুল হয়েছে বলে জানান। পরে সংশোধনের জন্য ৫ হাজার টাকা দাবি করলেও আমি দেড় হাজার টাকা প্রদান করি। এ রকম অনেকজনের থেকে ৫ হাজার ১০ হাজার টাকা নিয়েছে।

খরনা ইউনিয়নের মহিলা মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম জানিয়েছেন, আমি আরো দুবার নির্বাচন করেছি। এ ধরনের ঘটনার সম্মুখীন হইনি। সংশোধন করার জন্য আমার কাছ থেকে ২ হাজার টাকা দাবি করেছে। আমি সংশোধন না করে চলে এসেছি।  

শোভনদন্ডী ইউনিয়নের বর্তমান মহিলা মেম্বার নাছিমা আকতার জানান, সংশোধনের নামে বহু প্রার্থীর কাছে অর্থ দাবি করে। কেউ দিয়েছে, কেউ দেয়নি। 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ বলেন, মূলত কিছু প্রার্থীর মনোনয়ন ফরমে ভুল হয়েছিল। কারো ওভাররাইটিং হয়েছে, কারো লেখার মধ্যে কাটাছেঁড়া দেখা গেছে। তাদের ডাকিয়েছি সংশোধন করে দেয়ার জন্য। এখানে কোনো ধরনের অর্থ লেনদেনের ঘটনা ঘটেনি। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী জানান, এ ধরনের অভিযোগ আমি পেয়েছি। তা আমরা খতিয়ে দেখছি।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন