ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সদরে ভুয়া ভোটার আটক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৮-১১-২০২১ বিকাল ৫:১৫
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে জাল ভোট দিতে এসে আটক হয়েছে বাবলু মিয়া (১৭) নামে এক স্কুলছাত্র। রোববার (২৮ নভেম্বর) বড়বাড়ী ইউনিয়নের পাঠানপাড়া আবু তাহের নূরানী হাফিজিয়া মাদরাসা থেকে তাকে আটক করা হয়।
 
জানা গেছে, বাবলু মিয়া ওই ইউনিয়নের পূর্ব আমবাড়ী এলাকার ইয়াসমিন আলীর ছেলে ও শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি  মানিক মিয়া নামে এক ব্যক্তির ভোটার স্লিপ নিয়ে জাল ভোট দেয়ার চেষ্টা করেন। 
 
এদিকে জাল ভোট দিতে আসা ব্যক্তির ছবি সাংবাদিকরা তুলতে গেলে পুলিশ বাধা দেয় এবং ভোট সেন্টার থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলে। তবে পুলিশের আচরণে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার দুঃখ প্রকাশ করেন।
 
প্রিসাইডিং অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, জাল ভোট দিতে আসায় বাবলু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে তৃতীয় ধাপে লালমনিরহাট ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা