ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

তামিমকে ছাড়িয়ে সবচেয়ে বেশি রান এখন মুশফিকের


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১১-২০২১ বিকাল ৫:৫৮

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক ছিলেন ওপেনার তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে ইনজুরির কারণে খেলতে না থাকা তামিমকে ছাড়িয়ে এই ফরম্যাটের সর্বোচ্চ মালিক হলেন মুশফিকুর রহিম।

সাদা পোশাকে ৬৪ ম্যাচ খেলা তামিম ১২৩ ইনিংসে করেছেন ৪৭৮৮ রান। বন্ধু তামিমকে ছাড়াতে মুশফিক ৭৬ ম্যাচে খেলেন ১৪০ ইনিংস।

তামিমের থেকে ৯২ রান কম নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন মুশফিক। সাগরিকার পাড়ে মাঠে নেমে ব্যাট হাতে দাপট দেখান তিনি। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের প্রথন ইনিংসে রেকর্ড ভাঙার খুব কাছে গেলেও পারেননি। ৯১ রানে আউট হন মুশফিক।

অপেক্ষা মিটিয়ে ফেললেন আজ (রোববার) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে। ব্যক্তিগত ২ রান নিয়ে যখন আপরাজিত মুশফিক, তখন তামিমকে টপকে চূড়ায় বসেন। টেস্টে এখন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে