কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর (নৌকা প্রতিক) পাশাপাশি আওয়ামীলীগের বিদ্রোহী ও বিএনপি নেতারা স্বতন্ত্র এবং জাসদ মনোনিত প্রার্থীরা মশাল প্রতিক নিয়ে মোট ৮৯জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৬২৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৪ জন প্রার্থী। মোট ৩ লাখ ৫২ হাজার ৮৮৪জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৪৭জন এবং নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৮৩৭জন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিলো তিনস্তর বিশিষ্ট কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন ছিলো বিজিবিও। দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে সর্বমোট ১৫১টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৪ জন,আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৯ জনে,বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ১ জন বিজয়ী হয়েছেন।দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হলেন যারা, ১. প্রাগপুর ইউনিয়নের আশরাফুল উজ জামান মুকুল সরকার, ২. হোগলবাড়ীয়া ইউনিয়নের সেলিম চৌধুরী,৩. রামকৃষ্ণপুর ইউনিয়নে সিরাজ মন্ডল, ৪. দৌলতপুর ইউনিয়নে মহিউদ্দিন বিশ্বাস।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয় হলেন যারা -৫. আদাবাড়ীয়া ইউনিয়নের (আনারস) প্রতীক নিয়ে আব্দুল বাকি, ৬. চিলমারী ইউনিয়নের (মটর সাইকেল) প্রতীক নিয়ে ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, ৭. রিফায়েতপুর ইউনিয়নে (মটর সাইকেল) প্রতীক নিয়ে আব্দুর রশিদ বাবলু, ৮. খলিসাকুন্ডি ইউনিয়নে (ঘোড়া) প্রতিক নিয়ে জুলমত হোসেন, ৯. পিয়ারপুর ইউনিয়নে (চশমা) প্রতীক নিয়ে সোহেল রানা বুলবুল, ১০. ফিলিপ নগর ইউনিয়নে (চশমা) প্রতীক নিয়ে নঈম উদ্দিন সেন্টু, ১১. মরিচা ইউনিয়নে (আনারস) প্রতিক নিয়ে জাহিদুল ইসলাম , ১২. বোয়ালিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) (অটোরিক্সা) প্রতীক নিয়ে খোয়াজ হোসেন, ১৩. আড়িয়া ইউনিয়নে (মটরসাইকেল) প্রতিক নিয়ে হেলাল উদ্দিন, ১৪. মথুরাপুর ইউনিয়নে (আনারস) প্রতীক নিয়ে আনারুল কবির মিন্টু নির্বাচিত হয়েছেন।
এমএসএম / জামান
নড়াইল জেলা পুলিশ সুপারকে গণঅধিকার পরিষদের নতুন কমিটির ফুলেল শুভেচ্ছা
বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে সংবাদ সম্মেলন।
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
নানা অনিয়মের অভিযোগ রাবিপ্রবির সাবেক ভিসি আতিয়ারে বিরুদ্ধে
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
Link Copied