ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর নারিকেল গাছের জয়


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২৯-১১-২০২১ দুপুর ১১:৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু। তিনি নারিকেল গাছ প্রতীকে ৫ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সৈয়দ মনসুরুল হক পেয়েছেন ৫ হাজার ৫৩২ ভোট। রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এবারই প্রথম শ্রীমঙ্গল পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হয়। এ পৌরসভায় একজন কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আটটি সাধারণ কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ভোট হয়। মেয়র পদে তিন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শ্রীমঙ্গল পৌরসভার ৯ ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন।এর আগে ২০১১ সালের ১৮ জানুয়ারি এ পৌরসভার ভোট হয়েছিল। সেখানেও মেয়র নির্বাচিত হয়েছিলেন মহসিন মিয়া মধু। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল পৌরসভার মেয়াদ পূর্ণ হয়। তবে নানা আইনি জটিলতার কারণে আর নির্বাচন হয়নি। প্রায় ১১ বছর পর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এ ১১ বছর মেয়রের দায়িত্বে ছিলেন মহসিন মিয়া মধু। এবার ফের নির্বাচিত হয়েছেন তিনি।

এমএসএম / জামান

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী