ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের উদ্বোধন


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২১ দুপুর ৩:৫০

নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সদর খাদ্যগুদামে চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান। উদ্বোধনী দিনে মেসার্স রুহুল আমিন অটোমেটিক রাইস মিলের কাছ থেকে ৬০ মেট্রিক টন চাল কেনা হয়। 

এ সময় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সাবেক সভাপতি আবদুল জব্বার, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সোহেল রানা, ইউসুফ আলী সুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার উপজেলার সদর, মহিষবাথান ও মাতাজীহাট খাদ্যগুদামে ৯ হাজার ৮১৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়। এর মধ্যে উপজেলার ২৫২ জন চাল কল মালিকের সাথে ৯ হাজার ৬৬৪ মেট্রিক টন চাল কেনার চুক্তি হয়েছে। বাঁকি ১৫১ টন ২২ জন মিল মালিকের নামে বরাদ্দ দেয়া ছিল। কিন্তু তারা চুক্তি করেননি।

জামান / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়