কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ধানের ন্যায্যমূল্য পাওয়ার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ শাখার উদ্যোগে সোমবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমান সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মো.আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষকলীগ নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মো.আলাউদ্দিন খান, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহ্বায়ক মো.আলাউদ্দিন সিকদার প্রমুখ।
বক্তারা কৃষকদের ধানের ন্যায্যমূল্য প্রদান, শষ্যবীমা ও পল্লী রেশনিং চালু এবং ধানের মণ ৪৬ কেজির পরিবর্তে ৪০ কেজিতে ধরে বিক্রির দাবি জানিয়েছেন।
জামান / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন