ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এখনো জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২১ বিকাল ৭:৩৬

চট্টগ্রাম টেস্ট পাকিস্তানের দিকে হেলে আছে। ম্যাচের চতুর্থ দিন শেষে চালকের আসনে সফরকারীরা। জয়ের জন্য পঞ্চম ও শেষদিনে তাদের প্রয়োজন মাত্র ৯৩ রান। হাতে আছে ১০ উইকেট। দুই ওপেনার আবিদ আলি ৫৬ আর আব্দুল্লাহ শফিক ৫৩ রানে অপরাজিত আছেন। ম্যাচের এমন পরিস্থিতিতেও জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

সোমবার (২৯ নভেম্বর) ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘প্রথম সেশনে উইকেট পড়ছে। যেভাবে ছেলেরা লড়াই করছে তাতে আমি গর্বিত। পাকিস্তান ম্যাচে এগিয়ে আছে। তাদের ৯৩ রান প্রয়োজন, আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে। টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে এটা বিশ্বাস করেই কাল মাঠে নামতে হবে। প্রথম আধা ঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে যেকোনো কিছুই সম্ভব।’

চতুর্থ দিন ৩৩ ওভার বল করেও প্রতিপক্ষের কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ডমিঙ্গো তবু আশা দেখছেন। এই আশার পেছনে আসলে লুকিয়ে আছে একরাশ হতাশা।

বাংলাদেশের প্রোটিয়া কোচের ব্যাখ্যা, ‘প্রথম দুই দিন আমরা সত্যিই ভালো খেলেছি। তৃতীয় দিনের বেশিরভাগ অংশও ভালো ছিল। কিন্তু শেষ সেশনে ভালো করতে পারিনি। এটা আমাদের অনেক চাপে ফেলে দিয়েছে। এমন পারফরম্যান্স হতাশাজনক ছিল। এর আগপর্যন্ত আমরা ভালো ক্রিকেটই খেলেছি। প্রথম ইনিংসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করেছি। স্পিনার ও সিমাররা ভালো করে লিড এনে দিয়েছিল। তৃতীয় দিনের শেষ সেশনই আমাদের চাপে ফেলে দিয়েছে।’

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’