ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে পাকিস্তানের ‍উইকেট পতন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ১১:১

অপেক্ষা ফুরাচ্ছিল না কিছুতেই। ধীরে ধীরে নিজেদের রানটা বাড়িয়ে নিচ্ছিল পাকিস্তান। এগিয়ে যাচ্ছিল জয়ের দিকে। কিন্তু বাংলাদেশের বোলাররা ফেলতে পারছিলেন না একটা উইকেটও। অবশেষে শেষ হলো ওই অপেক্ষা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৫১ রানে এসে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।

মেহেদীর বলে ফিরেছেন পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক। তার বল সুইপ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল লেগে যায় প্যাডে। আবেদন করলে আঙুল তুলে দেন আম্পায়ার। কিন্তু আউট মেনে নিতে পারছিলেন না শফিক। রিভিউ আবেদন করেন তিনি। পরে দেখা যায় আম্পায়ারস কল। ৮ চার ও ১ ছক্কায় ১২৯ বলে ৭৩ রান করে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শফিককে।

এখনও অবশ্য জয়ের পথেই আছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৫৭ রান করে সফরকারীরা। জয়ের জন্য তাদের প্রয়োজন ৪৫ রান। 

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’