রামপুরা ব্রিজ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে রামপুরা সড়ক অবরোধ করে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ কারণে রামপুরা সড়কে যান চলাচল সীমিত করেছে ট্রাফিক বিভাগ।
আমার বাবা কাঁদছে নিরাপদ সড়কের দাবিতে, অ্যাম আই নেক্সট, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, গণপরিবহনে শিক্ষার্থী হয়রানি বন্ধ করো- শীর্ষক বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে।
ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার জানান, বাড্ডা থেকে যানবাহন ছেড়ে গেলেও রামপুরায় অবরোধের কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসচাপায় রামপুরা বাজারের সামনে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বনশ্রী আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা রামপুরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।
জামান / জামান
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান