আফগানিস্তান কোচের দায়িত্ব ছাড়ছেন ক্লুজনার
আফগানিস্তানের কোচের দায়িত্ব ছাড়ছেন ল্যান্স ক্লুজনার। দেশটির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না তিনি। চলতি বছরের ৩১ ডিসেম্বর সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আফগানিস্তানের।
এরপর আর রশিদ খানদের দায়িত্বে দেখা যাবে না তাকে। ২০১৯ বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়েন ফিল সিমন্স। এরপর ওই বছরের সেপ্টেম্বরে হেড কোচ হন ল্যান্স ক্লুজনার। দুই বছরের দায়িত্ব ছাড়ার খবরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ক্লুজনার।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘দলের সঙ্গে দুই বছর পার করার পর। কিছু স্মৃতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। আফগানিস্তান ক্রিকেট দল ও এর ক্রিকেট সংস্কৃতির সঙ্গে আর থাকছি না। আমি আমার কোচিং ক্যারিয়ারের পরের অধ্যায়ের দিকে তাকিয়ে আছি এবং কিছু সুযোগ তৈরির চেষ্টা করব।’
ক্লুজনারের অধীনে একটি টেস্টে জিতেছে আফগানিস্তান। ছয় ওয়ানডের তিনটিতেও জয় পেয়েছে, ১৪ টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ৯টিতে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ও আছে। তবে চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের কেবল দুটিতে জিতেছে তারা।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ