ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

লেভান্ডভস্কি ব্যালন ডি অর প্রাপ্য ছিল : মেসি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ১২:২

মেসি বোধ হয় এজন্যই সবার চেয়ে আলাদা। দুর্দান্ত ফুটবলারের সঙ্গে অবিশ্বাস্য বিনয়ী। ২০২১ সালের ব্যালন ডি অর পুরস্কারের মঞ্চে আরও একবার মিলল তার প্রমাণ। আর্জেন্টাইন তারকা নিজের প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভান্ডভস্কির সঙ্গে প্রতিদ্বন্দ্বন্দ্বীতাকে বললেন, সম্মানের।

২০২০ সালে করোনাভাইরাসের কারণে দেওয়া হয়নি ব্যালন ডি অর। ওই বছর এই শিরোপা জেতার বেশি সম্ভাবনা ছিল লেভান্ডভস্কির। এবারের ব্যালন ডি অর হাতে নিয়ে মেসি বললেন, গত বছরের পুরস্কারটা প্রাপ্য ছিলেন পোল্যান্ড তারকা।

তিনি বলেছেন, ‘আমি লেভান্ডভস্কির কথা বলতে চাই। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারা সত্যিই সম্মানের। সবাই জানে আর আমরাও একমত যে তুমিই গত বছর ব্যালন ডি অর বিজয়ী হতে। আমার মনে হয় ফ্রান্সের ফুটবলের উচিত তোমাকে ২০২০ সালের ব্যালন ডি অর দেওয়া। তুমি এটা প্রাপ্য এবং তোমার ঘরে এটা থাকা উচিত।’

চলতি বছর ব্যালন ডি অর জিততে না পারলেও বছরের সেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন লেভান্ডভস্কি। মেসিও মুগ্ধ বায়ার্ন তারকা, ‘আমার মনে হয় লেভান্ডভস্কি দারুণ একটি বছর কাটিয়েছে। বছরের পর বছর সে উন্নতি করেছে এবং দেখিয়েছে কতটা দুর্দান্ত স্ট্রাইকার সে। তার গোল করার সক্ষমতাও দেখিয়েছে।’

চলতি মৌসুমের পারফরম্যান্সকে আগামী বছর ছাড়িয়ে যেতে পারবেন বলে মনে করেন মেসি, ‘এই বছরও সে সেরা গোলদাতা হয়েছে। সে যেভাবে মাঠে খেলে, অবশ্যই সে এটিকে আগামী বছর ছাড়িয়ে যেতে পারে। আর সে অনেক বড় একটা ক্লাবের হয়েও খেলে।’

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’