ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

কুবি সায়েন্স ক্লাবের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ২:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সায়েন্স ক্লাব নবীন শিক্ষার্থীদের বরণ ও তুলনামূলক প্রবীণ শিক্ষার্থীদের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন কর‍া হয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার সঞ্চালনায় বিজ্ঞান অনুষদের নতুন নির্মিত হল রুমে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন ও গীতা পাঠ করা হয়। এরপর সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড.আসাদুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও সায়েন্স ক্লাবের মডারেটর জিল্লুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, সায়েন্স ক্লাবের আয়োজনটা আমি খুব উপভোগ করি। আমি যখন কলেজে ছিলাম সেখানে আমি সায়েন্স ক্লাবের সক্রিয় সদস্য ছিলাম। সেখানে সে সময় বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। এসব কার্যক্রম এক্সট্রা কারিকুলাম হিসেবে বিবেচিত হয়। আমি আশা করি আমার শিক্ষার্থীরা এই সুবর্ণ সুযোগ যথার্থভাবে কাজে লাগাবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, আজকের অনুষ্ঠানে নবীনদের বরণ ও যারা পড়ালেখা শেষ করেছে তাদের বিদায়ের জন্য আয়োজন করা। কিন্তু এটা শুধু কমিটি কিংবা বিশ্ববিদ্যালয় থেকে প্রস্থান মাত্র। বিজ্ঞান চিন্তা কখনো তাদের ছেড়ে যাবে না বলে আশা করি। সামনের দিনে সায়েন্স ক্লাব আরো এগিয়ে যাক।

বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক  জিল্লুর রহমান বলেন, বিজ্ঞান ক্লাবের একটি উদ্যোগ বিজ্ঞান আড্ডা। এ আড্ডা নতুন সৃষ্টির দুয়ার খুলে দেয়। পৃথিবীতে এখন পর্যন্ত  নতুন যা কিছু এসেছে তা আড্ডা বা আলোচনার মাধ্যমেই এসেছে। নবীন শিক্ষার্থীদের প্রতি আমার আহবান থাকবে তারা যেন  প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান ক্লাবের কার্যক্রমের সাথে যুক্ত থাকে।

সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন শাওন বলেন, বিজ্ঞান আমাদের জীবনযাত্রা অনেকটা সহজ করে দিয়েছে। কিন্তু বিজ্ঞানের এসব সুযোগ-সুবিধা ভোগ করতে গেলে তাকিয়ে থাকতে হয় পাশ্চাত্যের দিকে। তারা আবিষ্কারের পর আমরা এনে সে সুবিধা ভোগ করি। কিন্তু আমরা কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেসব সায়েন্স ক্লাব রয়েছে সেগুলোর মাধ্যমেই আমরা নতুন নতুন  আবিস্কারের দিকে এগিয়ে যেতে পারি। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে আমরা এর আগেও বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি, সামনেও ধারাবাহিকতার সাথে আয়োজন করব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো: শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ  কামাল উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ জুলহাস মিয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহা: হাবিবুর রহমান।

উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফলও ঘোষণা করা হয় এ অনুষ্ঠানে।

এমএসএম / জামান

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত