ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে ভর্তিচ্ছুদের ওয়েবসাইট সমস্যার সমাধান, বেড়েছে আবেদনের সময়


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ২:২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান), বি. ফার্ম ও বিবিএ প্রথম বর্ষের ভর্তিচ্ছুরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছে সেসব সমস্যার সমাধান করা হয়েছে। এবং আবেদনের শেষ সময়সীমা ৩০ নভেম্বর থেকে বৃদ্ধি করে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব  ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওয়েবসাইটে যে সমস্যা দেখা দিয়েছিল তা কাল রাতেই ঠিক হয়েছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা ও শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে আমরা আবেদনের সময়সীমা ৩০ নভেম্বর থেকে  ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছি।

এর আগে কুবির ভর্তি পরিক্ষার আবেদনের ক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন জটিলতায় পড়ে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সরাসরি এবং কুবির ভর্তি পরীক্ষা সংক্রান্ত কিছু সাহায্যকারী ফেসবুক গ্রুপে পোস্ট ও কমেন্টের মাধ্যমে তাদের এ সমস্যাগুলো উল্লেখ করেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী