ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ৩:৩৬

শীত মৌসুম এলেই অসাধু মাটি ব্যবসায়ীরা মেতে ওঠে অবৈধভাবে মাটি উত্তোলনে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের আক্কেলপুরের রুকিন্দীপুর ইউনিয়নের কানুপুর গ্রামে অবৈধভাবে ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ ‍উঠেছে।

সোমবার (২৯ নভেম্বর) সরোজমিন দেখা যায়, জমির মালিক সজল ও মাটি ব্যবসায়ী জুয়েলের উপস্থিতিতে চলছে ভেকু মেশিন দ্বারা জমির উপরের স্তরের মাটি কাটার কাজ। মাটি বহনের জন্য অনবরত রয়েছে ট্রাক্টারের চলাচল। এতে গ্রামের মানুষের চলাচলের রাস্তার ক্ষতি হচ্ছে। 

জমির মালিক বলেন, মাটি উত্তোলনের জন্য আমার কোনো অনুমোদন নে‍ই। আমি নিজ উদ্যোগে আমার জমির মাটি বিক্রি করছি।

অভিজ্ঞজনরা বলছেন, জমির উপরের স্তরের মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। যদি উপরের স্তরের মাটি কেটে নেয়া হয় তবে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটবে।

উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানকে অবগত করলে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ