ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ৩:৪৩

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার ৪৫০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে এবং শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৬৭ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে উপজেলায় বিনামূল্যে ৫ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ২ হাজার ৪৫০ কৃষককে উফশী (ব্রিধান-৮৯, ৮১) ধানের ৫ কেজি করে বীজ ও ১০ কেজি ডিএমপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নের কাজ করে যাচ্ছে। খাদ্যের কোনো ঘাটতি যাতে না হয়, এজন্য সরকার কৃষকদের প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্বুদ্ধ করছে। তারই ধারাবাহিকতায় রবি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ হাজার ৪৫০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

উক্ত বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন