ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আজ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জন্মদিন


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ৩:৪৬

 ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে এক বাঙালি সন্তান একশতরও বেশী আশ্চার্যজনক যন্ত্র আবিস্কার করে সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করেন। মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের সন্তান বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। আজ মঙ্গলবার ৩০ নভেম্বর তার ১৬৪তম জন্মদিন। 
১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে (আজ) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে বিজ্ঞানীর পৈত্রিক ভিটায় স্থাপিত জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে অবলা বসু মিলনায়তনে “অতিক্ষুদ্র তরঙ্গ এবং গাছের প্রাণ” শীর্ষক বিজ্ঞান সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মদিন পালিত হচ্ছে। 
স্যার জগদীশ চন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহ শহরের মাতুলালয়ে জন্মগ্রহন করেন। তার পিতার নাম ভগবান বসু, মাতা বামা সুন্দরী দেবী। ভগবান বসু ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। পিতার চাকরির সুবাদে জগদীশ চন্দ্র বসু ছেলেবেলার বেশীর ভাগ অতিবাহিত করেন ফরিদপুরে। ১৮৮০ সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশ চন্দ্র বসুকে বিদেশে পাঠানো হয়। কিন্তু অসুস্থতার কারণে তার ডাক্তারি পড়া সম্ভব হয়ে উঠেনি। ১৮৮১ সালে শিক্ষাবৃত্তি নিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৮৮৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। তার পর তিনি দেশে চলে আসেন। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর ভারতের গিরিডিতে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর মৃত্যু হয়।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন