ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটির ভোট ১৬ জানুয়ারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২১ বিকাল ৫:৭

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯১তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিটি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর এবং ভোট ১৬ জানুয়ারি।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটির ভোট হয়েছিল। প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার ৬ মাসের (১৮০ দিন) মধ্যে চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

জামান / জামান

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!