ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৩০-১১-২০২১ বিকাল ৫:২৯
পটুয়াখালীতে 'নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি' স্লোগান নিয়ে কমব্যাটিং জেন্ডার বেইজড ভায়োলেন্স ইন বাংলাদেশ (সিজিবিভি) প্রকল্পের আওতায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কর্মক্ষেত্রে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে অভিযোগ কমিটির ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আভাস-এর উদ্যোগে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত জাহান।
 
আভাস-এর জেলা কো-অর্ডিনেটর খাদিজা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রকল্পের পরিচিতি তুলে ধরেন ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার ফারহানা আফরোজ, ইউএন ওমেনের প্রোজেক্ট কো-অর্ডিনেশন অ্যানালিস্ট তোসিবা কাশেম।
 
এ সময় আলোচনা করেন- সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেজাউর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শীলা রানী দাস, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাকিয়া সুলতানা বেবী, ব্লাস্ট্রের জেলা কো-অর্ডিনেটর অ্যাড. আবু বকর সিদ্দিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ।
 
সভায় প্রকল্পের আওতায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কর্মক্ষেত্রে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ