ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সাত ব্যালন জিতবেন মেসি, ১০ বছর আগেই জানতেন তিনি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২১ বিকাল ৫:৪৪

গত রাতেই গড়া হয়ে গেছে ইতিহাস। সবচেয়ে বেশি ব্যালন ডি’অর লিওনেল মেসিরই ছিল; নিজের রেকর্ডটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন তিনি, জিতেছেন সপ্তম ব্যালন ডি’অর। বছর দশেক আগেও বিষয়টা অকল্পনীয়ই ছিল, সেটাই মেসি করে দেখিয়েছেন।

তবে আর সবার কাছে অকল্পনীয় থাকলেও একজনের কাছে বিষয়টা জলবৎ তরলংই ছিল। বার্সেলোনার কিংবদন্তি ইয়োহান ক্রুইফ যে নয় বছর আগেই বলে দিয়েছিলেন, সাতটা ব্যালন ডি’অর জেতা কেবল মেসির পক্ষেই সম্ভব।

মেসির ঝুলিতে তখন দুটো ব্যালন ডি’অর, ২০০৯ আর ২০১০ সালের দুই বর্ষসেরার পুরস্কার। ছিলেন তৃতীয়টা পাওয়ার অপেক্ষায়।

টানা দুই বার হলেও সাত বার পুরস্কারটা জেতা ছিল দূর আকাশের তারাই। ইউরোপীয় পরিসরে ফুটবলের তীব্রতা, তার সঙ্গে লড়ে দীর্ঘদিন নিজের সেরা ফর্ম ধরে রাখার বিষয় ছিল। আবার ছিল লাতিনরা তিরিশেই ফুরিয়ে যান, এ মিথ জয়ের চ্যালেঞ্জও। 

সেই সব কারণ মাথায় রাখলেও ক্রুইফের বিশ্বাস ছিল, মেসির সেসব চ্যালেঞ্জ জয়ের ক্ষমতা আলবৎ আছে। তখন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সে-ই ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা খেলোয়াড় হয়ে থাকবে। সম্ভবত সে পাঁচ, ছয়, কিংবা সাতটা ব্যালন জিতবে। সে অতুলনীয়। অন্যান্য খেলোয়াড়ের চেয়ে সে সম্পূর্ণ আলাদা, সে যেন সম্পূর্ণ ভিন্ন এক লিগে খেলে।’

শুধু তাই নয়। সেই সময়েই তিনি বলে দিয়েছিলেন, ডিয়েগো ম্যারাডোনা, পেলে, কিংবা আলফ্রেডো ডি স্টেফানোদের কাতারেই মেসিকে দেখেন তিনি। ক্রুইফের কথা ছিল, ‘মেসি সেই টেবিলেই বসবে, কারণ সে গুরুত্বপূর্ণ সব শিরোপা জিতেছে। কারণ তার কাছে দুটো ব্যালন ডি’অর এখনই আছে, ভবিষ্যতে সে সবচেয়ে বেশি ব্যালন জেতা খেলোয়াড় হবে। আরও একটা কারণ হচ্ছে, সে এখন যেমন খেলোয়াড়, তার চেয়ে বেশি কিছু হতে পারবে ভবিষ্যতে। সেজন্যেই...’

ক্রুইফের শেষোক্ত উক্তিটি মেসি করে দেখাতে পেরেছেন কিনা, তা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। কিন্তু সাত নম্বর ব্যালন ডি’অরটা মেসি ঠিকই জিতে নিয়েছেন। আর সেটা ক্রুইফ বলে গিয়েছিলেন সেই ২০১২ সালের জানুয়ারিতে বসে!

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো