ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাকিব-তাসকিনকে নিয়েই ঢাকা টেস্টের দল ঘোষণা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২১ বিকাল ৭:২৬

আগামী ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্ট সামনে রেখে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ‘ফিট’ ঘোষণা করে তাদের নিয়েই ২০ জনের দল দিয়েছে বিসিবি।

চট্টগ্রাম টেস্টের স্কোয়াডেও ছিলেন সাকিব। তবে বিসিবি ওই সময় দল ঘোষণায় জানিয়েছিল, বাঁহাতি এই অলরাউন্ডারের খেলা নির্ভর করছে ফিটনেসের অবস্থার ওপর। ‍হ্যামস্ট্রিং চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে না পারায় শেষ পর্যন্ত সাকিব খেলতে পারেননি চট্টগ্রামের প্রথম টেস্ট। তবে পাকিস্তানের বিপক্ষে ঢাকার দ্বিতীয় টেস্টে ‘ফিট’ সার্টিফিকেট নিয়েই দলে আছেন তিনি।

সাকিব চোট পেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আঙুলে চোট পান তাসকিন। সুস্থ হয়ে তিনিও ফিরেছেন ঢাকা টেস্টের দলে।

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছে সাদমান ইসলাম ও সাইফ হাসানের ওপেনিং জুটি। তাই দ্বিতীয় টেস্টে সুযোগ মিলেছে নাঈম শেখের। ঢাকায় লাল বলে অভিষেকও হয়ে যেতে পারে বাঁহাতি এই ব্যাটারের।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে শেষ মুহূর্তে ডাক পাওয়া খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম জায়গা ধরে রেখেছেন। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন হেলমেটে আঘাত লেগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠছাড়া ইয়াসির আলীও দলে আছেন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, নাঈম শেখ।

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’