কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নে নৌকার মাঝি হতে চান আওয়ামীলীগ নেতা রানা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান প্রবীন আওয়ামীলীগ নেতা সমাজসেবক ও ব্যবসায়ী রনেন্দু ভট্টাচার্য্য (রানা)। ইতিমধ্যে তিনি কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিজের জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, বিগত ইউপি নির্বাচনেও আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তখন দলের নেতৃবৃন্দ আমাকে এবারের নির্বাচনে মনোনয়ন প্রদানের আশ্বাস দিয়েছিলেন। রানা মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, রামচন্দ্রপুর সাবর্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত। রনেন্দু ভট্টাচার্য্য (রানা) বিএনপি সরকারের আমলে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন। ওই নির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী রনেন্দু ভট্টাচার্য্য (রানা) জানান, আমি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তৃণমুলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক এবার আমাকে চেয়ারম্যান পদে দেখতে চায়। বিগত ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন না পেলেও আমি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছি। তিনি বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। তিনি মুন্সীবাজার ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের দোয়া, আশীবর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার