সাকিব-মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা-রাজস্থান
আভাস আগে থেকেই মিলছিল। গতকাল বিসিসিআইয়ের প্রকাশিত আইপিএল দলগুলোর ধরে রাখা খেলোয়াড়ের তালিকায় নিশ্চিত হয়ে গেল বিষয়টা। সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি তার দল রাজস্থান রয়্যালস।
সাকিব-মুস্তাফিজ অবশ্য একা নন। এই ধরে না রাখাদের তালিকায় আছে লোকেশ রাহুল, রশিদ খান, হার্দিক পান্ডিয়াদের মতো নামও। এই ছেড়ে দেওয়াদের তালিকা থেকে নিলামের আগে দুই নতুন আইপিএল দল আহমেদাবাদ ও লখনৌ দুই ভারতীয় ও এক বিদেশি খেলোয়াড় দলে টানতে পারবে। সেখানেও দল না পেলে খেলোয়াড়দের গন্তব্য হবে আইপিএল নিলাম।
বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্তদেরকে তাদের নিজ নিজ দল ধরে রেখেছে। চেন্নাই সুপার কিংস ১৬ কোটি রুপিতে ধরে রেখেছে জাদেজাকে, মহেন্দ্র সিং ধোনিকে তার চেয়ে চার কোটি রুপি কম দিয়ে ধরে রেখেছে দলটি।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, আনরিখ নরকিয়াদের ধরে রেখেছে তাদের দল। মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রেখেছে কাইরন পোলার্ডকে, অন্যদিকে চেন্নাই সুপার কিংস অনেকটা চমকে দিয়েই ফাফ ডু প্লেসি, ডুইন ব্রাভো, স্যাম কারানদের ছেড়ে দিয়ে দলে রেখেছে মইন আলীকে।
যাদের ধরে রাখল দলগুলো
মুম্বাই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (১৬ কোটি), যশপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কাইরন পোলার্ড (৬ কোটি)।
চেন্নাই সুপার কিংস- রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (৮ কোটি), মইন আলী (৬ কোটি)।
দিল্লি ক্যাপিটালস- ঋষভ পান্ত (১৬ কোটি), অক্ষর পাটেল (৯ কোটি), পৃথ্বী শ (৭.৫ কোটি), আনরিখ নরকিয়া (৬.৫ কোটি)।
কলকাতা নাইট রাইডার্স- আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কেটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারাইন (৬ কোটি)।
রাজস্থান রয়্যালস- সাঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জেসওয়াল (৪ কোটি)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), মোহাম্মদ সিরাজ (৭ কোটি)।
সানরাইজার্স হায়দরাবাদ- কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ