ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টাইফয়েডে আক্রান্ত সাইফ, নেই ঢাকা টেস্টে


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ১:৫৮

চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষ করার পর আজ (বুধবার) ঢাকায় ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ঢাকা টেস্ট। তবে স্কোয়াডে নাম থাকলেও এই ম্যাচে খেলতে পারবেন না ওপেনার সাইফ হাসান।

টাইফয়েডে আক্রান্ত হওয়ার কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। বিষয়টি  জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

দেবাশিষ বলেন, ‘চট্টগ্রামে সাইফের জ্বর আসে। এজন্য গত মঙ্গলবার আমরা কিছু পরীক্ষা করাই। সেখানে টাইফয়েডে ধরা পড়ে। আজ সে দলের সঙ্গে ঢাকা ফিরলেও ঢাকা টেস্টে খেলতে পারবে না। ঢাকায় আসার পর আরো কিছু পরীক্ষানিরীক্ষা করা হবে।’

সাইফ হাসানের মাঠের পারফরম্যান্স অবশ্য একেবারেই ভালো যাচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি। বাউন্সারে নাকাল হয়ে প্রথম ইনিংসে ফেরেন ১৪ ও দ্বিতীয় ইনিংসে করেন ১৮ রান। এর আগে ২টি টি-টোয়েন্টি খেলে করেন ১ ও ০ রান।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’