ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়া জেলা আনসারের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ২:৫৫

আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। ২৬ মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। দেশব্যাপী বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ৪২টি ব্যাটালিয়ন ও ৬৪টি জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে ৫০ জন বিভিন্ন পদবির সদস্যর উপস্থিতিতে ৫০ মিনিটব্যাপী ৫০টি জাতীয় পতাকা নিয়ে একযোগে র‍্যালিটি সম্পন্ন করা হয়।

কুষ্টিয়া জেলার আয়োজিত র‍্যালির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম ও রেজওয়ান ইসলাম, উপজেলা প্রশিক্ষক বিপ্বব হোসেন, মিলন হোসেন সহ বিভিন্নপদবীর ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসার সদস্যবৃন্দ।

র‍্যালি শেষে জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের নির্দশনায় বাংলাদেশ আনসার বিভন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই র‍্যালি ও সেই কার্যক্রমের অংশ হিসেবে পালিত হচ্ছে। প্রাণবন্ত এই র‍্যালি শেষে জেলা কমান্ড্যান্ট উপস্থিত সকল আনসার সদস্য ও মিডিয়াকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার