মহাদেবপুরে অস্ত্র ও গোলাবারুদসহ ব্যবসায়ী আটক
নওগাঁর মহাদেবপুর থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আইনুর ইসলাম (২৫) নামে অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৫)। মঙ্গলবার (৩০ নভেম্বর) মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের ছাতুনতলী হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সে জেলার ধামইরহাট উপজেলার দেবীপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আইনুর ইসলামকে সন্দেহমূলক আটক করা হয়। তার শপিংব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনুর স্বীকার করে, জব্দ করা অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। সে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা-বেচা করে আসছে। পরে মহাদেবপুর থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত