গাজীপুরে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
সারাদেশের সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন গাজীপুরের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, এক দেশে কেন দুই নীতি? ঢাকার শিক্ষার্থীদের জন্য হাফপাশ অথচ সারাদেশের শিক্ষার্থীরা পূর্ণ ভাড়া দেবে এটা অন্যায় এবং অযৌক্তিক। এটা আমরা মানি না। ঢাকার মতো সারাদেশেও হাফ ভাড়া কার্যকর করতে হবে। না হলে কঠোর আন্দোলনে নামবে শিক্ষার্থীরা।
মানববন্ধনে তারা আরো বলেন, সারাদেশে সড়ক, নৌ, রেল এবং মেট্রোরেল এ হাফ পাশ নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন এবং লাইসেন্সবিহীন কোনো পরিবহন চলাচল করতে পারবে না তা নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বাস স্টপেজ ও রাস্তা পারাপারের জন্যে জেব্রা ক্রসিং এবং এটা মানার জন্যে কঠোর আইনের ব্যবস্থা করতে হবে। দ্রুত বিচারিক ট্রাইবুনালে বিচার ও নিহত ছাত্র বা যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও সারাদেশে প্রত্যেক জেলায় যতগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ছিল সেগুলো সচল করতে হবে এবং প্রতি জেলায় বিআরটিসি বাস সংখ্যা বাড়াতে হবে।
তারা বলেন, গাড়িচালকদের জন্যে দেশে যতগুলো ট্রেনিং ইন্সটিটিউট ছিল সেগুলো সচল করতে হবে এবং মাসিকভাবে ডোপ টেস্ট করতে হবে। কোনো গাড়িচালক দৈনিক ৮ ঘণ্টার বেশি ডিউটি করতে পারবেন না এবং সে হিসেবে স্যালারি পাবেন এবং মালিকের সঙ্গে নির্দিষ্ট দৈনিক অর্থ জমার চুক্তি থাকতে পারবে না তা নিশ্চিত করতে হবে। নারীদের নিরাপত্তার জন্যে প্রত্যেক বাসের অভ্যন্তরে ক্যামেরা স্থাপন করতে হবে।’ আমরা আজ মানববন্ধন করলাম, দাবি না মানলে আগামীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করব।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied