ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-মুশফিকের, এগিয়েছেন তাইজুলও


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ৪:১১

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে হারলেও ব্যক্তিগত অর্জনে আলো ছড়িয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। মঙ্গলবার দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর আজ (বুধবার) তারই পুরস্কার পেয়েছেন তারা। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিজ নিজ অবস্থান থেকে উপরে উঠে এসেছেন লিটন, মুশফিক, তাইজুল।

আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান ক্যাটাগরিতে ৪ ধাপ এগিয়ে ১৯ নম্বরে এসেছেন মুশফিক। সাগরিকার পাড়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলেন ৯১ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে করেন ১৬ রান। 

একই টেস্টে সাদা পোশাকে অভিষেক সেঞ্চুরি পাওয়া লিটন ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে উঠে এসেছেন। ১১৪ ও ৫৯ রানের দুটো ঝলমলে ইনিংস খেলার পর ১৬ ধাপ এগিয়েছেন তিনি। পুরস্কার পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৭ উইকেটের পাশাপাশি ম্যাচে ৮ উইকেট নেওয়ার ২ ধাপ উন্নতি হয়েছে তার। তাইজুলের বর্তমান অবস্থান ২৩ নম্বরে।

বাজিমাত করেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। ম্যাচে ৭ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে শীর্ষ ৫ নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ার সেরা ১১ নম্বর অবস্থানে হাসান আলি। সমান ৭ উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়েছেন তিনি। একই ম্যাচে প্রথম ইনিংসে ১৩৩ এবং দ্বিতীয় ইনিংসে ৯১ রান করা ওপেনার আবিদ আলি এগিয়েছেন ২৭ ধাপ। ব্যাটসম্যান ক্যাটাগরিতে ক্যারিয়ার সেরা অবস্থানে তিনি আছেন ২০ নম্বরে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে