ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগ নেতার হামলা


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ৪:৫৫

পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা হালিম মোল্লার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের শিশুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিজয়ী প্রার্থীর সমর্থক মো. কবির হোসেন (৩৮), মেহেদী হাসান (৩৫), নূর হোসেন (২৮) গুরুতর আহত হন। তারা বরিশাল শেমাচিমে চিকিৎসাধীন। তবে এদের মধ্যে কবিরের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

জানা যায়, হালিম মোল্লা উপজেলার ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি ৮নং ওয়ার্ডে মোরগ মার্কা নিয়ে মেম্বার পদে নির্বাচন করেন। কিন্তু তিনি তার প্রতিদ্বন্দ্বী তরুণ প্রার্থী মো. মনির হোসেন মজুমদারের কাছে ৪৬ ভোটে পরাজিত হন। এরই জের ধরে ওই রাতে নির্বাচিত প্রার্থীর সমর্থকদের ওপর হালিম মোল্লার নেতৃত্বে হাবিব মোল্লা, শাওন মোল্লা, খালেক মৃধা ও কালাম চৌকিদারসহ ২০-২৫ জন হামলা করে কিল-ঘুষিসহ লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় আহতরা ওই হাটের কাপড় ব্যবসায়ী হুমায়ুনের দোকানে আশ্রয় নিলে দোকানঘর ভাংচুর ও লুট করে।

ব্যবসায়ী হুমায়ুন বলেন, হালিম মোল্লা ও তার লোকজন আমার দোকানঘর ভাংচুর ও ক্যাশে থাকা ৩০ হাজার টাকা লুট করে। এ ঘটনায় আমি থানায় লুটপাটের মামলা করব।

 ‍এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আহত কবিরের মা কোহিনুর বেগম জানান।

সরেজমিন স্থানীয়দের সাথে আলাপ করলে তারা জানান, ভোট না দেয়ায়  হালিম মোল্লার লোকজন  হামলা ও বিভিন্ন  হুমকি দিচ্ছে। আমরা আতঙ্কে আছি।

অভিযুক্ত হালিম মোল্লা বলেন, এসব মিথ্যা কথা। আমার লোকজনে এমন কাজ করেনি।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনা শুনে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী