নির্বাচনী সহিংসতায় নিহত বিজিবি সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় গাড়াগ্রাম ইউনিয়নে নির্বাচনী দায়িত্ব পালনের সময় সহিংসতায় নিহত বিজিবি সদস্য নায়েক মো. রুবেল মণ্ডলের বাড়িতে উপস্থিত হয়ে কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে বিজিবি মহাপরিচালক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হাবিবের বাইগুনি গ্রামের নিহত বিজিবি সদস্য রুবেল মন্ডলের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত বৃদ্ধ বাবা-মা, স্ত্রী-সন্তানদের সান্ত্বনা দেন।
এ সময় তিনি বলেন, আমি বাহিনীপ্রধান হলেও নায়েক রুবেলের মতো আমিও একজন বিজিবি সদস্য। নায়েক রুবেলের মৃত্যুতে পুরো বিজিবি শোকাহত ও মর্মাহত। ইউনিফর্মে কর্তব্যরত অবস্থায় মৃত্যু যে কোনো সৈনিকের জন্য গর্বের বিষয়। এমন সৌভাগ্য সবার হয় না। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমার সৈনিক নিহত হয়েছে, তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। সরকারি সহায়তার পাশাপাশি বিজিবি রুবেলের পরিবারের সুখ-দুখে সব সময় পাশে থাকবে বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, বিজিবির চাকরি করা মানে একটা দেশসেবা। দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের শপথ নিয়েই আমরা বাহিনীতে যোগ দিয়েছি। নায়েক রুবেলের এই আত্মত্যাগ বাহিনীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- নিহত রুবেলের পিতা-মাতা, স্ত্রী-সন্তান, বোন ও চাচা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আনিছসহ অন্যরা।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে (তৃতীয় ধাপ) বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ নীলফামারী জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলাধীন ইউনিয়নসমূহের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য মো. রুবেল মণ্ডল ঘটনাস্থলে মৃত্যবরণ করেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied