যোগ্য হিসেবেই ব্যালন জিতেছেন মেসি
লিওনেল মেসি উঁচিয়ে ধরেছেন নিজের সপ্তম ব্যালন ডি অর। এরপর থেকে চারদিকে এ নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপ কিংবা বায়ার্ন মিউনিখ তারকা মুলারের মতো অনেকেই মনে করেন, পুরস্কার জেতার জন্য যোগ্য ব্যক্তি ছিলেন রবার্ট লেভান্ডভস্কি।
যাকে পেছনে ফেলে এবারের ব্যালন ডি অর জিতেছেন মেসি। অনেকেই প্রশ্ন তুলছেন, এবারের ব্যালন ডি অর জেতার যোগ্য ব্যক্তি কি মেসিই? তবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, যোগ্য ব্যক্তি হিসেবে ব্যালন ডি অর জিতেছেন মেসি। ৬১৩ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন তিনি।
৩৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় হয়েছেন বায়ার্ন মিউনিখের লেভান্ডভস্কি। তিনে চেলসি তারকা জর্জিনিও আর রিয়াল বেনজেমা হয়েছেন চতুর্থ। এই বছর না পারলেও আগামী বছর ব্যালন ডি অর জিতবেন রিয়ালের কেউ, এমনই বিশ্বাস আনচেলত্তির।
তিনি বলেছেন, ‘মেসি পুরস্কারটি জিতেছে এবং সে এখনও দুর্দান্ত একজন খেলোয়াড়। এই বিষয়ে নতুন করে বলার কিছু নেই। খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত পুরস্কার গুরুত্বপূর্ণ, কিন্তু তারা এটি জিততে না পারলেও কোনো সমস্যা নয়।’
আনচেলত্তি আরও বলেন, ‘আশা করি, পরের বছর রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় এটি জিতবে। বেনজেমা দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে এবং সে চতুর্থ হয়েছে। (আগামী বছর) নতুন অনুপ্রেরণায় প্রথম হওয়ার চেষ্টা করবে সে।’
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ