ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গ্যালারিতে হার্ট অ্যাটাক করলেন দর্শক, বন্ধ হয়ে গেল ম্যাচ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২১ দুপুর ১২:১৮

গত ইউরোর সময় মাঠেই হার্ট অ্যাটাক করেছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন। অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন তিনি। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলেও দেখা গেল একই দৃশ্য। তবে খেলোয়াড় নয়, হার্ট অ্যাটাক করেছেন এক দর্শক। তাতে বন্ধ হয়ে গেছে ওয়ার্টফোডের বিপক্ষে চেলসির ম্যাচ।

ওয়ার্টফোর্ডের মাঠ ভিকারেজ রোডে ইপিএলের ম্যাচটিতে মাঠে নামে চেলসি ও ওয়ার্টফোর্ড। খেলাও চলেছে মিনিট পাঁচেক। এর মধ্যেই হঠাৎ গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন এক দর্শক।

সঙ্গে সঙ্গে দুই দলের মেডিকেল দলের সদস্যরা ছুটে যান তাকে সেবা দিতে। খেলোয়াড়রাও দ্রুতই মাঠ ছেড়ে চলে যান ড্রেসিং রুমে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচটি পুনরায় শুরু হয়নি।

অ্যামাজন কমেন্ট্রি প্যানেল থেকে বলা হচ্ছে, হার্ট অ্যাটাক করা ওই দর্শক এখন ঠিক আছেন। তবে খেলোয়াড়রা ইতিবাচক খবরের ব্যাপারে আরও নিশ্চিত হতে চাচ্ছেন বলে জানিয়েছে তারা। ফের খেলা শুরু হওয়ার আগে পাঁচ মিনিট ওয়ার্ম আপ করবে দু দল। ৬ মিনিটের খেলায় দুই দলই গোল করতে পারেনি।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’