ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টেস্ট শেষ হতেই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২১ দুপুর ৩:১৮

করোনাভাইরাসের কারণে বেশ ব্যস্ত সূচি দলগুলোর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ দল। সূচি অনুযায়ী ঘরের মাঠের এই সিরিজ শেষ হবে আগামী ৮ ডিসেম্বর। এরপরের দিনই নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে টাইগাররা। 

আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ৯ ডিসেম্বর সকালে যাত্রা করবে দল।

এবার কিউই সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। কোয়ারেন্টাইন ইস্যুতে নিজামউদ্দিন চৌধুরী বললেন, ‘আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে প্রটোকল ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে।’

সঙ্গে যোগ করেন সুজন, ‘এর ফলে আমাদের কিছু বাড়তি অপরচুনিটি এসেছে। আমাদের দল দুটা অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুটা দুদিনের অনুশীলন ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে। দুটা প্র্যাক্টিস ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।’

নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে আতিথেয়তা নেবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টাইন প্রটোকলের কারণে বাংলাদেশকে আগেভাগে যেতে হচ্ছে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক