ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

২৮ জানুয়ারি বিপিএল শুরু, ওমিক্রনে ঝুলছে বিদেশিদের ভাগ্য


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২১ দুপুর ৩:১৯

করোনাভাইরাসের কারণে এক মৌসুম মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যদিও তার আদলে দেশি ক্রিকেটারদের নিয়ে সে মৌসুমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০১৯-২০ মৌসুমের পর আবার বিপিএল ফেরাচ্ছে বিসিবি। সম্ভাব্য সূচি অনুযায়ী এক মাসের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২৮ জানুয়ারি।

আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’

এবারের বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছে বিসিবি। কেমন সাড়া পাচ্ছে বোর্ড? সুজন বলেন, ‘পাঁচ (ডিসেম্বর) তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে। ততদিন ওয়েট করি। তারপর বলি।’

নিয়ম অনুযায়ী বিপিএলে বিদেশি কোটায় প্রতি ম্যাচে প্রতি দলে ৪ জন ক্রিকেটার খেলানো হয়। এবার সেটি ৩ জনের নামিয়ে আনার কথা বলা হয়েছে টুর্নামেন্ট কমিটি। এর মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাব শুরু হয়েছে, এমন অবস্থায় মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে তো?

সুজনের ব্যাখ্যা, ‘আমার দেশে তো স্বাভাবিকভাবে চলছে। ওটার প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে। তখন বিষয়টাকে এখন যেভাবে চিন্তা করছি, তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে