ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে বাড়িঘরে হামলা ও আগুনের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীসহ ২১ জনের নামে মামলা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২১ বিকাল ৫:৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, গুলিবর্ষণ ও আগুন দেয়ার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজানসহ ২২ জন নামীয়সহ আরো অজ্ঞাত ২০০ জনের নামে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার (১ ডিসেম্বর) রাতে ক্ষতিগ্রস্ত সালেহা ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী সালেহা ভূঁইয়া জানান, আসামিরা গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচন করেন। এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জায়েদ আলীর পক্ষে কাজ করেন তার ভাই মোশাররফ। অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী জায়েদ আলীর কাছে পরাজিত হন। এরপর থেকেই তার ভাই ও পরিবারের লোকজনকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার রাতে মিজানুর রহমান মিজানের নেতৃত্বে জসিম উদ্দিন জসু, মিজানের বড় ভাই শফিক, আলেক, অলেক, মোমেন, আজিজ, সাইফুল, মঞ্জুর, শফিকুল, জাইদুল, মাতিন, রুবেল ওরফে রিফুজি রুবেল, নয়ন, নাফিত দুলাল, সোহেল, রাসেল, আলমাছ আলী, আলাদিন, নিজা, এমদাদুল, রুবেলসহ অজ্ঞাত ২০০ জনের একটি সন্ত্রাসী দল পিস্তলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ি ঘেরাও করে গুলিবর্ষণ করে হামলা চালায়।

তিনি ‍আরো জানান, এ সময় হামলাকারীরা তাদের বসতবিটায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সন্ত্রাসীরা তার ভাই মোশাররফকে কোপাতে থাকে। বাধা দিতে এলে ভাতিজা ইউসুফ ও রেনুকে গুলি করে আহত করে। এ সময় সন্ত্রাসীরা সোবহান, জাসমিন, জায়েদা বেগমসহ ২০ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। এদের মধ্যে গুলিবিদ্ধ ইউসুফ ও রেনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, হামলা ও আগুনের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জসিম উদ্দিন জসু নামের এজাহারভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

জামান / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার