কুষ্টিয়ায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন
কুষ্টিয়ায় ৪৬তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২১, অঞ্চল-৫-এর আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের দাবাড়ুরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। জেলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে ২ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ দিন ধরে এ দাবা টুর্নামেন্ট চলমান থাকবে।
কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া ও সহসভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া মো. খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া মো. খাইরুল আলম বলেন, দাবা খেলার মাধ্যমে এক জন মানুষ তার ব্রেনকে সর্বোত্তম ভাবে ব্যবহার করতে পারেন যার ফলে ব্রেনের ভাল ব্যায়াম ( Brain Exercise) হয় এবং নিয়মিত চর্চা করলে নিজের জন্য যে কোন কাজে ভাল সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়ক হয়। তিনি আরো বলেন বাংলাদেশের থানা এবং জেলা পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে দাবা খেলা জনপ্রিয় করে তুলতে হলে নিয়মিত ভাবে বয়স ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করা অত্যন্ত জরুরি। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ লিয়াকত আলী খান, সভাপতি, দাবা উপ-পর্ষদ, জেলা ক্রীড়া, কুষ্টিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া, ডা. রতন কুমার পাল, সম্পাদক, দাবা উপ-পর্ষদ, জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া এবং অঞ্চল-৫ অর্থাৎ খুলনা ও বরিশাল বিভাগের খেলোয়াড়বৃন্দ।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ