ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুর গণসংযোগে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন নৌকার প্রার্থী হাসান


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩-১২-২০২১ দুপুর ৪:৪১

দেশব্যাপী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিলের পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। ইউপি নির্বাচন উপলক্ষ্যে অন্যান্য ইউনিয়নের নৌকার প্রার্থীদের মধ্যে ব্যাতিক্রম ১নং কায়েমপুর ইউনিয়নের বাংলাদেশ আ’লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান। তিনি সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত সাধারণ ভোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

তিনি গণসংযোগের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধায় কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বাজারে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করেছেন। এবং নৌকার প্রতিকের জয় নিশ্চিত করার লক্ষ্যে দলীয় কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় এলাকার জনসাধারণ নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসানকে কাছে পেয়ে আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ দীর্ঘক্ষণ হাসিবুল হক হাসানের সাথে সাথে বাজারের চতুর্দিক গণসংযোগ করেন।

এ সময় নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান বলেন, জনগণ যেমন দেশের চালিকা শক্তি তেমনি ভোটাররা বাংলাদেশ আ’লীগ ও নৌকার চালিকা শক্তি। আমি চেয়ারম্যান থাকাবস্থায় অত্র ইউনিয়নের কতোটুকু উন্নয়ন করেছি সেটা ইউনিয়নবাসী বিবেচনা করবেন। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি নৌকা প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করছি।

তিনি আরো বলেন, আমার ইউনিয়নের কে কোন দল করে সেটা ভেবে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করিনি। তাই আমি দলমত নির্বিশেষে সকলের কাছে ভোটের দাবি রাখি। আমার ইউনিয়নের জনগণের কাছে আমি তাদের সন্তান হিসেবে ভোট চাই।

উল্লেখ্য, কায়েমপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিবুল হক হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাব্বত উল্লাহ ও স্বতন্ত্র জিয়াউল আলম ঝুনু সহ মোট ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন