ঢাকা টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তিন টি-টোয়েন্টি সিরিজের পর চট্টগ্রাম টেস্টেও হার। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে বাংলাদেশের প্রাপ্তি বলতে যেন নেই কিছুই। শেষ সুযোগ হিসেবে এখন কেবল বাকি আছে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে পাকিস্তান সিরিজ।
মিরপুরে আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে ম্যাচটি। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে বেশ লড়াই করে বাংলাদেশ। কিন্তু শেষদিনের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় ৮ উইকেটের বড় ব্যবধানে। ওই ম্যাচের একাদশে এবার তিনটি রদবদল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
আগের টেস্টের স্কোয়াডে না থাকা সাকিব আল হাসান এই ম্যাচের একাদশে ফিরছেন অনেকটা অনুমিতভাবেই। এছাড়া অভিষেক হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের।
সম্ভাবনা থাকলেও ফেরেননি তাসকিন আহমেদ। প্রথম টেস্টের একাদশে থাকা পেসার আবু জায়েদ রাহী বাদ পড়েছেন এই ম্যাচে। তার জায়গায় ঢুকেছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ দল : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ হোসেন।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে