মহাদেবপুরে চামড়া সংরক্ষণে নির্মিত হবে অত্যাধুনিক কোল্ড স্টোরেজ
চামড়া সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন জেলায় অত্যাধুনিক কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলায় একটি হিমাগার নির্মাণ প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনছুরুল আলম নওগাঁ সফর করেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের স্বরুপপুর এলাকায় হিমাগারটি নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
এর আগে তিনি নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের নিজস্ব কার্যালয়ে গ্রুপের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। সভা শেষে অতিরিক্ত সচিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, চামড়াজাত পণ্যের প্রসারে চট্টগ্রাম, গাজিপুর, মুন্সিগঞ্জসহ কয়েকটি স্থানে বিশ্বমানের টেকনোলজি বসানো হচ্ছে। এছাড়া হিমাগার স্থাপনের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কাঁচা চামড়ার বাজারে আবারো সুদিন ফিরবে।
উল্লেখ্য, মহাদেবপুর উপজেলায় চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীদের গত কোরবানি ঈদের সংগ্রহ চামড়াগুলোতে পচঁন ধরে। পঁচা চামড়াগুলো নদীতে ফেলে দেয়। যা পরিবেশ দুষণে মূখ্য ভুমিকা পালন করে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত