ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ৩:৯
মিরসরাইতে মঠ- মন্দির, দুস্থ ও পূজামণ্ডপের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপহার বিতরণ করা হয়েছে। ১৬টি মন্দির, ৩৪টি পূজা মন্ডপ ও ১৫জন দুস্থদের মাঝে মোট চার লাখ ছেচল্লিশ হাজার টাকা বিতরণ করা হয়। 
 
মিরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার ও সাধারণ সম্পাদক সজল শীল এর যৌথ সঞ্চালনায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী উত্তম কুমার শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম দিদার, চট্টগ্রাম হিন্দু কল্যাণ সভাপতি সভাপতি বিষ্ণু কুমার পালিত, 
চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সদস্য সুদর্শন রায়, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক ওমর কৃষ্ণ রায়, চট্টগ্রাম জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা সরকারি প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা।
 
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান রুহেল বলেন, বর্তমান সরকারের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে বলেন সরকার একদিকে যেমন মসজিদ মাদ্রাসার উন্নয়ন করছে অন্যদিকে তেমনি মন্দির শশ্মান প্যাগোডার উন্নয়ন করছে।সে অঙ্গীকারের ধারাবাহিকতাই আজকের এই উপহার বিতরণ অনুষ্ঠান।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত