ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে নিরাপদ সড়ক ও হাফ ভাড়া কার্যকরের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ৪:২

গাজীপুরের টঙ্গীতে নিরাপদ সড়ক ও শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেট এলাকায় সফিউদ্দিন সরকার একাডেমীসহ স্থানীয় কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধে অংশগ্রহণ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলাচলরত পরিবহন ও যাত্রীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শুধুমাত্র রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার সিদ্ধান্ত সরকারিভাবে কার্যকর হয়েছে। তাহলে সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হবে না কেন? যতদিন পর্যন্ত সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা না হবে ততদিন আমরা সড়ক অবরোধের কার্যক্রম চালিয়ে যাব।

এ সময় ছাত্রলীগ নেতা হুমায়্নু কবির বাপ্পী ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ না করে অন্যান্য পন্থায় দাবি জানানোর পরামর্শ দেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতার নির্দেশনা মেনে সড়ক থেকে বাড়ি ফিরে যান। শিক্ষার্থীরা সড়ক থেকে চলে আসার কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় ছাত্ররা যেন শান্ত থাকেন ও যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে ট্রাফিক পুলিশ সুশৃঙ্খল ভূমিকা পালন করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার পীযূষ কুমার দে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমএসএম / জামান

ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত

চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক

রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী

মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক

চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত

নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার

অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী

বারহাট্টার প্রকৃতিতে নজর কাড়ছে 'বাংলার চেরি' জারুল