ভারতের ১০ উইকেটের সবগুলো নিয়ে এজাজের বিরল অর্জন
ঘটনাটা ঘটিয়েই ফেললেন এজাজ প্যাটেল। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেটের সবগুলোই নিলেন নিউজিল্যান্ডের এই বোলার। সর্বশেষ ২২ বছর আগে এমন ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব, অনিল কুম্বলের কল্যাণে। দেড়শ বছরের ইতিহাসে এর আগে এই কীর্তি গড়েছিলেন জিম লেকারও।
মুম্বাই টেস্টে শুভমন গিলকে ফিরিয়ে শুরুটা করেছিলেন এজাজ। এরপর টেস্টের প্রথম দিনেই চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিদের সাজঘরের পথ দেখিয়েছিলেন শূন্য রানে। সেদিনই আউট করেছিলেন শ্রেয়াস আয়ারকেও। দ্বিতীয় দিন শনিবার যেন আরো ধারালো হয়ে উঠলেন এজাজ। ভারতের যে ৬ ব্যাটসম্যান আউট হলেন পরে, সবাইকেই আউট করলেন তিনি। শেষটা করলেন ভারতের ১১ নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজকে দিয়ে। ইনিংসশেষে তার বোলিং ফিগার দাঁড়াল- ৪৭.৫ ওভার, ৩ মেডেন, ৩৬ রান, ১০ উইকেট।
ইনিংসে প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে আউট করার প্রথম কীর্তিটি ছিল ইংল্যান্ডের জিম লেকারের। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি এমন ঘটনা ঘটিয়েছিলেন ১৯৫৬ সালে, ম্যানচেস্টার টেস্টে। ওই ম্যাচটি ইনিংস ও ১৭০ রানের বড় ব্যবধানে জিতেছিল ইংলিশরা।
পরের কীর্তিটা আজকের প্রতিপক্ষ ভারতের বোলারেরই। অনিল কুম্বলেও কীর্তিটা গড়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে, দিল্লিতে। ওই টেস্টে ২১২ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। এজাজ ও লেকারের কীর্তি প্রথম ইনিংসে হলেও কুম্বলে ১০ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে