ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শ্বশুরবাড়ির জন্য পাঞ্জাবি ভাষা শিখছেন ক্যাটরিনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১২-২০২১ বিকাল ৫:৫৬

দুই বছর প্রেমের পর গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের একটি বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। যদিও শুক্রবার (৩ ডিসেম্বর) তাদের আইনি বিয়ে অর্থাৎ রেজিস্ট্রি হয়ে গেছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর।

ভিকি কৌশলের বাড়ি ভারতের পাঞ্জাবে। এজন্য পাঞ্জাবের আঞ্চলিক ভাষা রপ্ত করছেন ক্যাট। বিয়ের পর শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে মিশতে গেলে এই ভাষা তো একটু জানতেই হবে।

জানা গেছে, পাঞ্জাবি ভাষা শেখার জন্য গৃহশিক্ষক রেখেছেন ক্যাটরিনা। বিয়ের আগেই এই ভাষার প্রাথমিক জ্ঞান আয়ত্ব করে নিতে চান অভিনেত্রী।

ভিকি ও ক্যাটরিনার বিয়ে অনুষ্ঠিত হবে রাজস্থানের রণথম্বোরে। অতিথিদের জন্য আশেপাশের ৪৫টি হোটেল বুকড করা হয়েছে। তবে গোপনীয়তার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছেন এ হবু দম্পতি। অতিথিদের জন্য রেখেছেন বহু শর্ত। নিজেরাও লোকচক্ষু ফাঁকি দিয়ে হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে যাবেন।

এই বিয়েতে নিমন্ত্রিত অতিথিরা ক্যামেরা কিংবা ফোন ব্যবহার করতে পারবেন না। বিয়ের স্থান, সময় ও আয়োজন সম্পর্কে বাইরে কোথাও কিছু বলা যাবে না; এই মর্মে কাগজে সাক্ষরও করতে হয়েছে তাদের।

শুধু তাই নয়, ভেন্যুর আশেপাশে কোনো ড্রোনও উড়তে দেওয়া হবে না। কড়া নিরাপত্তায় থাকা কর্মীদের নজরে পড়লেই সেটা গুলি করে নামিয়ে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি