ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৪-১২-২০২১ বিকাল ৬:২০

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরো উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সকাল থেকেই উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন রয়েছে। শীত এবং বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। ঘূর্ণিঝড়টি শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার, মংলা সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার এবং পায়রা সুমদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। 

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কলাপাড়া পৌর শহরের ভ্যানচালক রফিক উদ্দিন জানান, প্রতিদিন সকালে উত্তরবঙ্গ থেকে ট্রাকে কা‍ঁচামাল আনা হয়। এসব কাঁচামাল আমরা ট্রাক থেকে নামিয়ে প্রতিটি আড়তে পৌঁছে দেই। কিন্তু আজ সকাল থেকে তীব্র শীতের সাথে বৃষ্টি হচ্ছে। ফলে সকাল থেকেই আমাদের কাজকর্ম বন্ধ রয়েছে।

অপর ব্যবসায়ী ইয়াসিন মিয়া জানান, উত্তরবঙ্গ থেকে এক ট্রাক পেঁয়াজ এনেছি। সকালে এগুলো আনলোড করে দোকানে দোকানে পৌঁছে দেয়ার কথা। কিন্তু সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় পেঁয়াজ নামানো বন্ধ রয়েছে। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে শীতের তীব্রতাও বাড়তে বাড়ে। তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ভারতের উপকূল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। 

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত