টঙ্গীতে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন
দেশব্যপী বন্ধ থাকা আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে টঙ্গীতে তিতাস গ্যাস গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদের টঙ্গী অঞ্চলের উদ্যোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় গ্যাস সেক্টরে বিদ্যমান বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করতে অবিলম্বে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি জানায় তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ। রোববার (৫ ডিসেম্বর) টঙ্গী বাজার এলাকায় আশরাফ সেতু কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন টঙ্গী, গাজীপুর, সাভার-আশুলিয়া এলাকার ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন- টঙ্গী অঞ্চলের ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার, সদস্য রবিন হোসেন, জাহিদ, লোকমান হোসেন, সাইফুল ইসলাম, মো. শামিম হোসেনসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া টঙ্গী এবং পার্শ্ববর্তী অঞ্চলের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অনতিবিলম্বে বন্ধ আবাসিক গ্যাস সংযোগ চালু করতে হবে। সারাদেশে গ্যাস ঠিকাদারি ব্যবসার সাথে লাখ লাখ লোক জড়িত। দীর্ঘদিন যাবৎ গ্যাস সংযোগ বন্ধ থাকায় এখন আমাদের পথে বসার উপক্রম হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, সারাদেশে প্রায় ৬-৭ বছর ধরে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। বর্তমানে দেশে বিপুল পরিমাণ গ্যাস অপচয় ও অবৈধ ব্যবহার হচ্ছে। এসব বন্ধ করে আবাসিক সংযোগের ক্ষেত্রে ৫-৬ শতাংশ গ্যাস দিলেও দেশে গ্যাসের ঘাটতি হবে না। আর বৈধভাবে গ্যাস সংযোগের ব্যবস্থা নিলে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে। গ্রাহকরা গ্যাস সংযোগের জন্য সরকারের কোষাগারে চাহিদাপত্র অনুযায়ী অর্থ দিয়ে বছরের পর বছর অপেক্ষায় আছে। মানুষ ঋণের টাকায় বাড়ি করে চরম অনিশ্চয়তায় ভুগছে। সরকার কয়েকবার গ্যাস সংযোগ চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করেও অজ্ঞাত কারণে তা আর চালু করেনি।
বক্তারা বলেন, গ্রাহকদের জামানত ফেরত ও গ্যাস সংযোগ চালুর বিষয়ে হাইকোর্ট ডিভিশনে একটি রিট মামলা করা হয়েছে এবং এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি হাইকোর্ট ডিভিশন থেকে রুল দেয়া হয়েছে, যা গ্রাহকের পক্ষে রয়েছে। গ্যাসের স্বল্পতার জন্য গ্যাস সংযোগ বন্ধ, কথাটির বাস্তবভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় স্বার্থে আবাসিকে দ্রুত গ্যাস সংযোগ চালুর নির্দেশ দিতে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।
এমএসএম / জামান
ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়
আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক
রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী
মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক
চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত
নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার
অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী