মহাদেবপুরে নিখোঁজ হওয়া ২৪২ বস্তা চাল উদ্ধার, দুই প্রতারক আটক
নওগাঁর মহাদেবপুর থেকে ফেনীর উদ্দেশ্যে কাভার্ডভ্যানে করে নিয়ে উপজেলার আখেড়া এলাকার ওসমান এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ লাখ টাকা মূল্যের ২৪২ বস্তা চাল নিয়ে নিখোঁজ হয় প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- পাবনা জেলার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের জনাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও আটঘরিয়া উপজেলার কুমারেশ্বর গ্রামের ছইমুদ্দিনের ছেলে শাহাজান আলী (৫০)।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, গত ১ ডিসেম্বর ওসমান এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গোডাউন থেকে আদিব ট্রেডিং কর্পোরেশনের মালিক আবু নাসিম মশিউর রহমান বকুল একটি কাভার্ডভ্যানে ২৮০ বস্তা পাইজাম চাল ফেনী জেলার ইসলামপুর রোডের মেসার্স এবি সিদ্দিকী ট্রেডার্সের নামে পাঠান। কিন্তু সে চাল আর ফেনীতে পৌঁছেনি। ঘটনার পর থেকে ওই কাভার্ডভ্যানের চালক ও মালিকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুদিন পর পাবনার একজন চাল ব্যবসায়ী মোবাইল ফোনে বকুলকে জানান, তার প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর খোদাই করা বস্তায় ভরা চাল তিনি কিনেছেন। তিনি আরো চাল কিনতে চান। বকুল এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও এসআই আবু রায়হান সরদার গত শনিবার অভিযান চালিয়ে পাবনা জেলার চাটমোহর উপজেলার বাহাদুরপুর বাজার থেকে নিখোঁজ হওয়া চালের মধ্যে ২৪২ বস্তা চাল উদ্ধার করেন। এর সাথে জড়িত দুজনকে আটক করে মহাদেবপুর থানায় নিয়ে আসেন।
মামলার বাদী বকুল জানান, তিনি নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মহাদেবপুর শাখার মাধ্যমে কাভার্ডভ্যানটি (খুলনা মেট্রো ট ১১-১০৯০) ভাড়া নেন। এর চালক ছিলেন ঢাকার সাভার এলাকার মৃত আনসার আলী শেখের ছেলে মো. ছালাম হোসেন। পরে জানা যায় এর রেজিস্ট্রেশন নম্বর নকল। চালকের ঠিকানাও সঠিক নয়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত